Drugs seized in Assam: শিলচর থেকে উদ্ধার ২১ কেজি নিষিদ্ধ মাদক! অসম পুলিশের প্রশংসায় রাজ্যের মু্খ্যমন্ত্রী

Drugs seized in Assam: শিলচর থেকে উদ্ধার ২১ কেজি নিষিদ্ধ মাদক! অসম পুলিশের প্রশংসায় রাজ্যের মু্খ্যমন্ত্রী

বৃহস্পতিবার রাতে শিলচর থেকে উদ্ধার ২১ কেজি হেরোইন (Heroin)। অসম এসটিএফ এবং কাছাড় পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত হওয়া হেরোইনের বাজারমুল্য আনুমানিক ২১০ কোটি টাকা। ঘটনায় গ্রেফতার হয়েছে ১ ব্যক্তি। জানা যাচ্ছে, তদন্তকারী আধিকারিকদের কাছে এদিন খবর আসে যে শিলচর হয়ে মিজোরামে পাচার হতে পারে বেশ অনেক পরিমাণের মাদক। তারপরেই তাঁরা অভিযান চালায়। জানা যাচ্ছে, অসম থেকে এই প্রথম এত পরিমাণের মাদক উদ্ধার হয়েছে। এই ঘটনায় অসম পুলিশের ভূঁয়সী প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, মাদক মুক্ত অসম গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। এই ক্ষেত্রে অসম পুলিশ অনেক ভালো কাজ করছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 09:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).