Jharkhand: রাচীর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার কয়েক কোটি টাকার নকল নোট, গ্রেফতার ২ যুবক
এবার ঝাড়খণ্ড থেকে উদ্ধার হল ২ কোটি টাকার নকল নোট। শনিবার ঝাড়খণ্ডের রাচীতে নিউ মার্কেট বাসস্ট্যান্ড থেকে উদ্ধার জাল নোটের বাক্স।
এবার ঝাড়খণ্ড (Jharkhand) থেকে উদ্ধার হল ২ কোটি টাকার নকল নোট। শনিবার ঝাড়খণ্ডের রাচীতে নিউ মার্কেট বাসস্ট্যান্ড থেকে উদ্ধার জাল নোটের বাক্স। দিল্লি থেকে বিহার হয়ে ঝাড়খণ্ডে ঢুকেছিল এই বিপুল পরিমানের নকল টাকা। তল্লাশি অভিযানে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরাই এই টাকাগুলি পাচার করছিল। তবে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম মহম্মদ সাবির ওরফে রাজা এবং সাহিল কুমার ওরফে করণ। যদিও যুবকদের কী পরিকল্পনা ছিল তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Ranchi, Jharkhand: Police seized fake currency worth ₹2 crore and arrested two accused, Mohammad Sabir alias Raja and Sahil Kumar alias Karan. The consignment, brought from Delhi via Bihar, was recovered from cartons at the New Market bus stand. The accused, linked to an… pic.twitter.com/gDVGPzrBJV
— IANS (@ians_india) August 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2025 09:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

