Virat and Anushka: অনন্তের বিয়ে নিয়ে মাতোয়ারা বলিউড, আম্বানিদের অনুষ্ঠান এড়িয়ে লন্ডনে কীর্তন শুনছেন বিরাট-অনুষ্কা
আম্বানিদের অনুষ্ঠান ঘিরে গোটা বলিউড যখন মাতোয়ারা তখন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে দেখা গেল লন্ডনে ভজন শুনছেন।
আম্বানিদের অনুষ্ঠান উপলক্ষ্যে ১২-১৪ জুলাই মুম্বইয়ে যেন সাজো সাজো রব চলেছে। মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে দেশের পাশাপাশি বিদেশ থেকেও নামীদামী ব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে। বিশেষ নজর কেড়েছিলেন বলিউড তারকারা। তবে আম্বানিদের অনুষ্ঠান ঘিরে গোটা বলিউড যখন মাতোয়ারা তখন অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) দেখা গেল লন্ডনে ভজন শুনছেন। এই মুহূর্তে দুই ছেলে মেয়েকে নিয়ে লন্ডনে (London) রয়েছেন তারকা দম্পতি। তাই অনন্ত-রাধিকার বিবাহ অনুষ্ঠানে আসতে পারেনি তাঁরা। লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে কৃষ্ণ দাস কীর্তন অনুষ্ঠান থেকে 'বিরুষ্কা'র কাতি ভিডিয়ো প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে কীর্তন শুনছেন বিরাট। পাশে স্ত্রী বসে অনুষ্কা 'জয় রাম' জপ করছেন।
লন্ডনে কীর্তনে মশগুল 'বিরুষ্কা'...
लंदन में भजन सुनने पहुंचे Virat Kohl और Anushka, वायरल हुआ वीडियो#SwadeshNews #hindi #HindiNews #Update #viratkohli #anushkasharma #london #bhajan #entertainment #viralshorts #viralvideo pic.twitter.com/i9vraSqJ32
— SWADESH NEWS (@swadesh_news) July 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 15, 2024 05:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

