Mimi Chakraborty: যক্ষ্মা রোগীদের পাশে মিমি, অভিভাবক হয়ে কাঁধে নিলেন বিশেষ দায়িত্ব, সম্মান ভারত সরকারের

গত বছর নভেম্বরে পাঁচজন যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছিলেন নায়িকা। চলতি বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৫। যক্ষ্মা রোগীদের দত্তক নিয়ে চিকিৎসার মাধ্যমে তাঁদের সুস্থ করেছেন তিনি।

Mimi Chakraborty: যক্ষ্মা রোগীদের পাশে মিমি, অভিভাবক হয়ে কাঁধে নিলেন বিশেষ দায়িত্ব, সম্মান ভারত সরকারের
Mimi Chakraborty acknowledged by Ministry of Health and Family Welfare (Photo Credits: X)

একাধারে অভিনেত্রী এবং সাংসদ দুই দায়িত্বেই অবিচল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সেই দুই গুরু দায়িত্বের পরেও আরও এক দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। গত বছর নভেম্বরে পাঁচজন যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছিলেন নায়িকা। চলতি বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৫। যক্ষ্মা রোগীদের দত্তক নিয়ে চিকিৎসার মাধ্যমে তাঁদের সুস্থ করেছেন তিনি। এখানেই থেমে নেই মিমি (Mimi Chakraborty)। আগামী বছরের জন্যেও কয়েকজন যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছেন বলে নিজেই তা জানিয়েছেন তৃণমূল সাংসদ। নায়িকার এই মহান উদ্যোগকে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরকে সম্মান জানানো হয়েছে।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 16, 2023 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).