Amitabh Bachchan: তড়তড়িয়ে বাড়ছে অযোধ্যার রিয়েল এস্টেট ব্যবসা, গড়ে উঠল প্রথম সাত তারার নির্মাণ 'দ্য সরযূ', বিনিয়োগ অমিতভ বচ্চনের
মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি রয়েছে প্রবীণ অভিনেতার। নির্মাণ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অযোধ্যা নগরীতে রিয়েল এস্টেট ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন অমিতাভ বচ্চন।
রাম মন্দির (Ram Mandir) নির্মাণ হওয়ার পর থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যার দর বেড়েছে তড়তড় করে। আর সেই অযোধ্যাই হয়ে উঠেছে বলিউড শেহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) অন্যতম পছন্দের একটি স্থান। সেই অযোধ্যাতেই সদ্য জমি কিনেছেন তিনি। এই নিয়ে চতুর্থবার অযোধ্যায় জমি কিনলেন বিগ বি। মুম্বইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি রয়েছে প্রবীণ অভিনেতার। নির্মাণ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে অযোধ্যা নগরীতে রিয়েল এস্টেট ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন অমিতাভ বচ্চন। পবিত্র সরযূ নদীর ধারে গড়ে উঠেছে অযোধ্যায় প্রথম সাত তারার নির্মাণ, 'দ্য সরযূ' (The Sarayu)। আর এটিকে অযোধ্যার ঐতিহাসিক নির্মাণ বলে ব্যাখ্যা করেছেন প্রবীণ অভিনেতা। জানিয়েছেন, দ্য সরযূ রিজার্ভের নিবাসী তিনিও।
অযোধ্যার প্রথম সাত তারার নির্মাণ, 'দ্য সরযূ'
T 5399(i) - pic.twitter.com/QHkD87mqH1
— Amitabh Bachchan (@SrBachchan) June 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 03, 2025 09:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

