Tamil TV Actor Yuvanraj: ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, অকাল মৃত্যু জনপ্রিয় তামিল অভিনেতার
তামিল অভিনেতা যুবরাজ নেথ্রুনের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তামিল ইন্ডাস্ট্রি।
নয়াদিল্লি: তামিল অভিনেতা যুবরাজ নেথ্রুন (Yuvanraj Nethrun) ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেলেন। অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্ত-অনুরাগীরা সোশ্যাল মিডিয়া শোকবার্তা ভরিয়ে দেন। টিভি সিরিজ মান্নান মাগালের মাধ্যমে যুবরাজ নেথ্রুন পরিচিতি লাভ করেন, তিনি মহালক্ষ্মী পনির মতো শোতে অভিনয় করেছিলেন। এই সিরিজগুলোতে তাঁর অসাধারণ অভিনয় ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি মাস্তানা মাস্তানা এবং সুপার কুডুম্বাম (সিজন ১ এবং ২) সহ বেশ কয়েকটি শো করেছেন। তিনি তামিল চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পের সহ অভিনেত্রী দীপা নেথ্রানকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান রয়েছে, অবেয়া ও অঞ্চনা। দেখুন-
Nethran dies after struggling with cancer. He acted in several serials and is in the field for nearly 25 years. Great loss to his wife and two daughters... Om shanti 🙏🙏🙏 pic.twitter.com/UmqCb9fPD9
— 🔥Latha Nimo😜 லதா நிமோ😂 (@lathanimoji) December 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 04, 2024 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

