Sonu Kakkar: মান-অভিমান ভুলে জুড়ল কক্কর পরিবার, বাবা-মায়ের বিবাহবার্ষিকী একসঙ্গে উদযাপন সনু-টোনি-নেহার

কক্কর পরিবারের আবার একজোট হওয়ার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউড গায়িকা নেহা কক্কর। নেহার শেয়ার করা বাবা মায়ের জমজমাট বিবাহবার্ষিকী উদযাপনের ছবিতে দেখা গিয়েছে দিদি সনুকেও।

Sonu Kakkar: মান-অভিমান ভুলে জুড়ল কক্কর পরিবার, বাবা-মায়ের বিবাহবার্ষিকী একসঙ্গে উদযাপন সনু-টোনি-নেহার
Sonu Kakkar reunites with Neha and Tony (Photo Credits: Instagram)

মান-অভিমান ভুলে একসূত্রে জুড়ল কক্কর পরিবার। তিন ভাইবোন আবার একসঙ্গে হলেন। হৈহৈ করে বাবা-মায়ের বিবাহবার্ষিকী উদযাপন করলেন সনু, টোনি এবং নেহা। কক্কর পরিবারের আবার একজোট হওয়ার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউড গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। নেহার শেয়ার করা বাবা মায়ের জমজমাট বিবাহবার্ষিকী উদযাপনের ছবিতে দেখা গিয়েছে দিদি সনুকেও (Sonu Kakkar)। আর সেই ছবি দেখেই অনুরাগীদের ধারণা, ভাইবোনের মধ্যে দূরত্ব তবে ঘুচেছে। গত মাসের ঘটনা সনু সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে জানিয়েছিলেন, নেহা আর টোনির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। তাঁরা আর ভাইবোন নন। সেই ঘোষণার এক মাসের মধ্যেই তিন ভাইবোনের সম্পর্কের তার আবারও জুড়েছে। বাবা-মায়ের বিবাহবার্ষিকী কি তাহলে ভাঙা সম্পর্ক জুড়ে দিল।

আরও পড়ুনঃ লাল বিকিনিতে হট তানিয়া, ক্যামেরা চালিয়ে বদলালেন পোশাক, দেখুন ভিডিও

জুড়ল কক্কর পরিবারঃ

 

View this post on Instagram

 

A post shared by Neha Kakkar (@nehakakkar)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 18, 2025 03:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).