Sikandar Teaser Release: মনমোহন সিংহয়ের প্রয়াণে স্থগিত বিনোদন জগৎও, পিছিয়ে গেল সলমনের 'সিকান্দর' টিজার মুক্তি

২৭ ডিসেম্বর সল্লু ভাইয়ের ৫৯'তম জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর আসন্ন ছবি 'সিকান্দর'এর টিজার। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর আচমকা প্রয়াণের ফলে শেষ মুহূর্তে এসে সিকান্দরের টিজার মুক্তি পিছিয়ে দিলেন অভিনেতা।

Sikandar Teaser Release: মনমোহন সিংহয়ের প্রয়াণে স্থগিত বিনোদন জগৎও, পিছিয়ে গেল সলমনের 'সিকান্দর' টিজার মুক্তি
Sikandar (Photo Credits: X)

চির নিদ্রায় শায়িত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh)। চোখের জলে তাঁকে বিদায় দিচ্ছেন দেশবাসী। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন। দেশজুড়ে শোকের ছায়া। এমন শোকের আবহে নিজের আসন্ন ছবির টিজার মুক্তি পিছয়ে দিলেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। আজ ২৭ ডিসেম্বর সল্লু ভাইয়ের ৫৯'তম জন্মদিন (Salman Khan Birthday) উপলক্ষ্যে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর আসন্ন ছবি 'সিকান্দর'এর টিজার। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর আচমকা প্রয়াণের ফলে শেষ মুহূর্তে এসে সিকান্দরের টিজার মুক্তি পিছিয়ে দিলেন অভিনেতা। ছবি নির্মাতাদের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জি-র মৃত্যুর আলোকে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সিকান্দার টিজারের পিছিয়ে দেওয়া হচ্ছে'। ২৮ ডিসেম্বর সকাল ১১টা ৭ মিনিটে মুক্তি পাবে টিজারটি।

মনমোহন মৃত্যুতে পিছিয়ে দেওয়া হল সিকান্দর টিজার মুক্তি...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).