Sikandar: ঈদে বক্স অফিস মাতাতে মুক্তি পাচ্ছে ভাইজানের সিকান্দার, ৩১ বছর বয়সী ছোট রশ্মিকার সঙ্গে রসায়ন নিয়ে কি বললেন অভিনেতা দেখুন
'নায়িকা এবং আমার মধ্যে ৩১ বছরের পার্থক্য। যদি নায়িকা ও তাঁর বাবার কোনও সমস্যা না থাকে, তাহলে আপনার কেন সমস্যা?'
মুম্বই: ঈদে বক্স অফিস মাতাতে মুক্তি পাচ্ছে সলমন খানের (Salman Khan) বহুল প্রতীক্ষিত ছবি 'সিকান্দার' (Sikandar)। গত রবিবার সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ৫৯ বছর বয়সেও ভাইজানকে প্রচুর অ্যাকশন করতে দেখা গিয়েছে, এবং রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) 'ভাইজানে'র সঙ্গে রসায়নও বেশ জমে উঠেছে। সহ-অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার সঙ্গে তাঁর ৩১ বছরের বয়সের ব্যবধান সম্পর্কে সালমান খান বলেন, ‘লোকে বলে যে নায়িকা এবং আমার মধ্যে ৩১ বছরের পার্থক্য। যদি নায়িকা এবং তাঁর বাবার কোনও সমস্যা না থাকে, তাহলে আপনার কেন সমস্যা? যখন রশ্মিকা বিয়ে করবে, তাঁর মেয়ে হবে, মেয়েটি একজন তারকা হবে, তখন আমরাও একসঙ্গে কাজ করব। অবশ্যই মায়ের (রশ্মিকা) অনুমতি নেব...।’ ছবিটি মুক্তি পাবে ঈদের আগে আগামী ৩০ মার্চ।
কি বললেন ভাইজান দেখুন
#WATCH | Mumbai: On the 31-year age gap between him and upcoming film 'Sikandar' co-star Rashmika Mandanna, actor Salman Khan says, "They say there is a 31-year difference between the heroine and me. If the heroine and her father don't have any problem, then why do you have a… pic.twitter.com/qNBIFLNmrH
— ANI (@ANI) March 24, 2025
সিকান্দার সিনেমার ট্রেলার
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

