Sikandar: 'ভালো হোক কিংবা মন্দ আমার ছবি ১০০ করবেই', সিকন্দরের বক্স অফিস নিয়ে সলমনের ভবিষ্যদ্বাণী
এ আর মুরুগাদোস পরিচালিত ছবিতে আরও রয়েছেন কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর এবং শারমন যোশী-সহ আরও অনেকে।
একেবারে মুক্তির দোরগোড়ায় সলমন খানের সিকন্দর (Sikandar)। অনুরাগীদের জন্যে ভাইজানের ইদের (Eid 2025) উপহার বলে কথা। ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পাচ্ছে সলমন এবং রশ্মিকা (Rashmika Mandanna) অভিনীত 'সিকন্দর'। রবিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ভাইজান ছবির বক্স অফিস সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বললেন, 'ছবি ভালো হোক কিংবা মন্দ, আমার ছবি ১০০ কোটি তো আয় করবেই'। এ আর মুরুগাদোস পরিচালিত ছবিতে আরও রয়েছেন কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর এবং শারমন যোশী-সহ আরও অনেকে। তবে অদ্ভুত বিষয়, ছবি মুক্তির তারিখ কাছে চলে এসেছে অথচ প্রচার নিয়ে কোনরকম হেলদোল নেই নির্মাতাদের।
সিকন্দরের বক্স অফিস নিয়ে সলমনের ভবিষ্যদ্বাণীঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

