Sad News In Bollywood: মৃত্যু টেনে আনল দুঃসংবাদ, বলিউডে বড় অঘটন

Sad News In Bollywood: মৃত্যু টেনে আনল দুঃসংবাদ, বলিউডে বড় অঘটন
Rani Mukerji (Photo Credit: Instagram)

ফের দুঃসংবাদ বলিউডে (Bollywood)। মনোজ কুমারের পর এবার প্রয়াত সেলিম আখতার (Salim Akhtar)। বলিউডের জনপ্রিয় প্রযোজক সেলিম আখতারের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বি টাউনে। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ৯ এপ্রিল সকালে মৃত্যু হয় সেলিম আখতারের। সাত এবং আটের দশকের জনপ্রিয় প্রযোজক হিসেবে পরিচিত সেলিম আখাতার। 'রাজা কি আয়েগি বারাত' থেকেশুরু করে 'চাঁদ কা রোশন চেহরার' মত একাধিক জনপ্রিয় ছবির প্রযোজক তিনি। রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) হাত ধরে তিনি তাঁকে বলিউডে নিয়ে আসেন। রানির পাশাপাশি তামান্না ভাটিয়াকেও (Tamannaah Bhatia) বলিউডে নিয়ে আসেন এই সেলিম আখতার। এবার সেই সেলিম আখতারের মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে সেলিম আখতারের মৃত্যু হয়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত সেলিম আখতার রেখে গিয়েছেন তাঁর স্ত্রী সালমা আখতারকে।

আরও পড়ুন: Jacqueline Fernandez Mother Passes Away: মাতৃহারা জ্যাকলিন, রবিবার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন কিম

মৃত্যু বলিউডের জনপ্রিয় প্রযোজক সেলিম আখতারের...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 09, 2025 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).