Ranveer Allahbadi: থামছে না বিতর্ক, 'ইন্ডিয়াস গট লেটেন্ট' মামলায় গুয়াহাটি সাইবার স্টেশনে রণবীরের হাজিরা, ছেঁকে ধরল ভিড়

আজ গুয়াহাটির সাইবার পুলিশ স্টেশনে যখন রণবীর গাড়ি থেকে নামেন তাঁকে ছেঁকে ধরেন চিত্র সাংবাদিক থেকে শুরু করে পুলিশ স্টেশনের বাইরে উপস্থিত লোকজন।

Ranveer Allahbadi: থামছে না বিতর্ক, 'ইন্ডিয়াস গট লেটেন্ট' মামলায় গুয়াহাটি সাইবার স্টেশনে রণবীরের হাজিরা, ছেঁকে ধরল ভিড়
Ranveer Allahbadia appears before Guwahati Cyber Police Station (Photo Credits: IANS)

'ইন্ডিয়াস গট লেটেন্ট' (India’s Got Latent) বিতর্ক মামলায় মহারাষ্ট্র সাইবার সেলের দফতরে হাজিরা দিয়েছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। আজ শুক্রবার গুয়াহাটির সাইবার পুলিশ স্টেশনে হাজির হলেন রণবীর। গতকাল বৃহস্পতিবারই দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের (NCW) দফতরে হাজিরা দেন ইউটিউবার। সময় রায়নার ইউটিউব শো'য়ে এসে বাবা-মায়ের যৌন সম্পর্ক নিয়ে রণবীর যে মন্তব্য করেছেন তা শালীনতার মাত্রা ছাড়িয়েছ। রসিকতার মোড়কে ইউটিউবারের কুরুচিকর মন্তব্য তাঁর মানসিকতাকেই তুলে ধরেছে, সুপ্রিম কোর্টের কাছেও নিন্দা কুড়িয়েছেন তিনি। আজ গুয়াহাটির সাইবার পুলিশ স্টেশনে যখন রণবীর গাড়ি থেকে নামেন তাঁকে ছেঁকে ধরেন চিত্র সাংবাদিক থেকে শুরু করে পুলিশ স্টেশনের বাইরে উপস্থিত লোকজন। পুলিশি ঘেরাটোপে রণবীরকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটি সাইবার স্টেশনের অন্দরে।

গুয়াহাটি সাইবার স্টেশনের রণবীরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 07, 2025 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).