Raghu Dakat Official Teaser: কপালে সিঁদুরের তিলক, হাতে রক্তমাখা খাঁড়া; রঘু ডাকাত রূপে সামনে এল দেব, দেখুন অফিসিয়াল টিজার (রইল ভিডিও)

Raghu Dakat Official Teaser: কপালে সিঁদুরের তিলক, হাতে রক্তমাখা খাঁড়া; রঘু ডাকাত রূপে সামনে এল দেব, দেখুন অফিসিয়াল টিজার (রইল ভিডিও)
Raghu Dakat Official Teaser (Photo Credit: Youtube)

চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমা 'রঘু ডাকাত' । পোস্টার আসার পর থেকেই এই ছবি নিয়ে বিপুল উত্তেজনা দর্শক মহলে । ব্যোমকেশ, বাঘাযতীনের পর রঘু ডাকাত অবতারে দেবকে দেখার জন্য উন্মুখ সকলে । এবার স্বাধীনতা দিবসের সকালে হাজির 'রঘু ডাকাত'-এর অফিসিয়াল ঝলক ।  অফিসিয়াল টিজারে বিপুল চমক দিলেন দেব ।এই পুজোতেই আসছে এই ছবি ।

ছোটবেলায় রঘু ডাকাতের গল্প শোনেনি এমন মানুষ বিরল । রঘু ডাকাতকে নিয়ে নানা কাহিনি প্রচলিত রয়েছে শহর থেকে গ্রামে । উচ্চবিত্তের ঘরে আগাম চিঠি পাঠিয়ে রঘু তার আগমনের জানান দিত । সেই যুগের 'রবিন হুড' বলা হত রঘুকে । ধনীদের থেকে টাকাপয়সা লুঠ করে সেই টাকা বিলিয়ে দিত গরিবদের মধ্যে । ডাকাতি করতে বেরনোর আগে মা কালীকে পুজো দিতে ভুলতেন না তিনি । এহেন রঘু ডাকাত এবারে দর্শকের দরবারে । দেব ছাড়াও '' ছবিতে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2025 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).