Oscar 2024 Best Actress Award: 'পুওর থিংস'-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতলেন এমা স্টোন, দ্বিতীয়বার পুরস্কার জিতে করলেন ইতিহাস (দেখুন টুইট)

৯৬ তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে 'পুওর থিংস' ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। এমা স্টোন-এর আগে ২০১৭ সালে 'লা লা ল্যান্ড'-এর জন্য এই পুরস্কার পেয়েছিলেন।

Oscar 2024 Best Actress Award: 'পুওর থিংস'-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতলেন এমা স্টোন, দ্বিতীয়বার পুরস্কার জিতে করলেন ইতিহাস (দেখুন টুইট)
Photo Credit: Twitter@totalfilm

ফের ঝাঁ চকচকে এক রাত। বিনোদন দুনিয়ার তাবড় তারকা থেকে দক্ষ শিল্পীদের সমাহার। হলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একেবারে চাঁদের হাট। ইতিমধ্যেই '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (96th Academy Awards) অনুষ্ঠানে অস্কার ২০২৪-এর (Oscars 2024) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে সকলকে হতবাক করে এই মঞ্চে দ্বিতীয়বার একাডেমি অ্যাওয়ার্ড এর শিরোপা জিতেছেন অভিনেত্রী এমা স্টোন। ৯৬ তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে 'পুওর থিংস' ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। এমা স্টোন-এর আগে ২০১৭ সালে 'লা লা ল্যান্ড'-এর জন্য এই পুরস্কার পেয়েছিলেন।

'পুওর থিংস'-ছবিতে এমা স্টোন বেলা ব্যাক্সটার নামে এক মহিলার ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একটি অদ্ভুত দুর্ঘটনার পর দেখেন এখন আর আগের মতো কিছুই নেই, সময়ের সঙ্গে সে  তার নতুন জীবন খুঁজে পায়। ১৮১৮ সালে প্রকাশিত একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি ছবিতে এমার অভিনয় দেখার মতো।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).