Munmun Dutta-Raj Anadkat Engaged?: মুনমুন দত্ত এবং রাজ আনাদকাটের বাগদানের খবর ভুয়ো, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন অভিনেতারা (দেখুন পোস্ট)
জনপ্রিয় টিভি শো 'তারক মেহতা কা উল্টা চশমা'-এর দুই অভিনেতা মুনমুন দত্ত (ববিতা জি) এবং রাজ আনাদকাত (টাপ্পু) এর বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে উঠছিল গতকাল বিকাল থেকেই। সোশ্যাল মিডিয়ায় এই খবর চাওর হতেই দর্শকরা ও নেটিজেনরা হতবাক হয়ে যান। ঘটনা অভিনেতা অভিনেত্রীদের কানে যেতেই এবার এ নিয়ে মুনমুন ও রাজ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মুনমুন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ফেক নিউজ চলবে, কিন্তু আমার গার্ল গ্যাংয়ের সঙ্গে সন্ধ্যার চা-কে কিছুতেই কেউ হারাতে পারবে না।এছাড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী স্পষ্ট করেছেন যে কোনও বাগদান বা বিয়ে হচ্ছে না এবং এগুলি সবই ভুল খবর।
Munmun Insta StoryMunmun Insta Story
অভিনেতা রাজ আনাদকাত, মুনমুন দত্তের সাথে তার বাগদানের খবরে প্রতিক্রিয়া জানিয়ে, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন, হ্যালো, এই পোস্ট কেবল জিনিসগুলি পরিষ্কার করার জন্য ...আপনি সোশ্যাল মিডিয়ায় যে খবরটি দেখছেন তা মিথ্যা এবং এর কোনও ভিত্তি নেই।
Raj Insta StoryRaj Insta Story
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2024 09:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

