Gurucharan Singh Missing: TMKOC অভিনেতার বিয়ের কথা চলছিল, তার মাঝে আর্থিক টানাপোড়েনের জেরে নিখোঁজ গুরুচরণ সিং?
তারক মেহতা কা উলটা চশমা (TMKOC) খ্যাত অভিনেতা গুরুচরণ সিংয়ের খোঁজ মিলছে না। গত ৬ দিন ধরেই অভিনেতার কোনও খোঁজ নেই। দিল্লি বিমানবন্দর থেকে মুম্বইগামী উড়ানে ওঠার কথা থাকলেও, তিনি বাণিজ্যনগরীর ফ্ল্যাটে পৌঁছননি। তার ৪ দিন পর পর্দার সোডির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। গুরুচরণ সিং (Gurucharan Singh)কোথায় গেলেন, তা নিয়ে যখন জল্পনা শুরু হয়, সেই সময় প্রকাশ্যে আসে একটি নয়া রিপোর্ট। যেখানে দাবি করা হয়, আর্থিক অনটনে ভুগছিলেন গুরুচরণ সিং। শুধু তাই নয়, বিয়ের কথাও চলছিল অভিনেতার। বিয়ের কথা যখন শুরু হয়, সেই সময় হঠাৎ করে অর্থনৈতিক টানাপোড়েনের জেরেই কি পর্দার সোডি নিখোঁজ! এমন জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
দেখুন ট্যুইট...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 29, 2024 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

