Koffee With Karan Season7: সেটে না থেকেও করণের কফি আড্ডায় শাহরুখ, শাহরুখ-গৌরির অজানা কথা নিয়ে আসছে কফি উইথ করণের নতুন এপিসোড (দেখুন ভিডিও)

করণের কফি আড্ডাতে প্রতিবারই দেখা মিলেছে শাহরুখ খানের, কিন্তু এবার তাঁকে আনতে পারছেন না করণ জোহার। তাঁর বদলে কফির আড্ডায় হাজির গৌরি খান

Koffee With Karan Season7: সেটে না থেকেও করণের কফি আড্ডায় শাহরুখ, শাহরুখ-গৌরির অজানা কথা নিয়ে আসছে কফি উইথ করণের নতুন এপিসোড (দেখুন ভিডিও)
Photo Credit_Twitter

কফি উইথ করণ সিজন ৭-এর আগামী এপিসোড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করণ জোহার, আর ইতিমধ্যেই তা ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে উঠেছে। কারণ একটাই, এই পর্বে অতিথি গৌরী খান। শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের সঙ্গে বলিউড স্টার ভাবনা পান্ডে এবং মাহিপ কাপুরউপস্থিত হন করণের আড্ডার আসরে।

করণের কফি আড্ডাতে প্রতিবারই দেখা মিলেছে শাহরুখ খানের, কিন্তু এবার তাঁকে আনতে পারছেন না করণ জোহার। কারণ একটাই, শাহরুখ খান পাঠান ছবি মুক্তির আগে কোনওভাবেই কোথাও হাজির হতে রাজি নন। সেই কারণেই এবার স্পেশ্যাল সেলেব গৌরী খান। করণের সঙ্গে তাঁর বন্ধুত্ব বরাবরই তুঙ্গে।দেখে নেব সেই প্রোমোর এক ঝলক-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 20, 2022 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).