Mannat Under Construction: জোরকদমে চলছে মেরামতির কাজ, কবে মন্নতে ফিরবেন শাহরুখ ও তাঁর পরিবার?
২০ বছরেরও বেশি সময় ধরে একটানা মন্নতে রয়েছেন শাহরুখ এবং তাঁর পরিবার। অট্টালিকার এবার মেরামতির প্রয়োজন। এক মাসের বেশি সময় ধরে ভাড়ায় থাকছেন খান পরিবার।
ঠিকানা বদলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সপরিবারে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকছেন শাহরুখ, গৌরী, আরিয়ান, সুহানা এবং আব্রাম। অ্যাপার্টমেন্টটির চারটি তলা (প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম) ভাড়া নিয়েছেন কিং খান। মেরামতির কাজ চলছে অভিনেতার প্রাসাদোপম বাংলো মন্নতের (Mannat)। ২০ বছরেরও বেশি সময় ধরে একটানা মন্নতে রয়েছেন শাহরুখ এবং তাঁর পরিবার। অট্টালিকার এবার মেরামতির প্রয়োজন। এক মাসের বেশি সময় ধরে ভাড়ায় থাকছেন খান পরিবার। মন্নতে কাজ চলছে তাই এই বছর ইদে (Eid 2025) মন্নতের ব্যালকনিতে দেখা মেলেনি বাদশার। জোরকদমে চলছে সারাইয়ের কাজ। আর তা সম্পন্ন না হওয়া পর্যন্ত শাহরুখ এবং তাঁর পরিবারের নতুন ঠিকানা পালি হিলের ওই অ্যাপার্টমেন্ট। মনে করা হচ্ছে, আগামী ২-৩ বছর খান পরিবারের নতুন এটিই।
আরও পড়ুনঃ 'মন্নত' ছেড়ে অন্য ঠিকানায় শাহরুখ, পালি হিলে খান পরিবারের নতুন প্রতিবেশী কারা?
জোরকদমে চলছে মন্নত মেরামতির কাজঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

