Shah Rukh Khan Mannat: বন্ধ সাধের মন্নতের দরজা, ঠিকানা বদল শাহরুখ খানের, বাদশার নতুন অ্যাপার্টমেন্টের ঝলক দেখুন

শাহরুখের সাধের মন্নতে সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই যতদিন না মেরামতির কাজ শেষ হচ্ছে শাহরুখ এবং তাঁর পরিবারের নতুন ঠিকানা পালি হিলের 'পূজা কাসা' অ্যাপার্টমেন্ট।

Shah Rukh Khan Mannat: বন্ধ সাধের মন্নতের দরজা, ঠিকানা বদল শাহরুখ খানের, বাদশার নতুন অ্যাপার্টমেন্টের ঝলক দেখুন
Shah Rukh Khan New Apartment (Photo Credits: Instagram)

টানা কুড়ি বছরেরও বেশি সময় ধরে একটানা মন্নতে রয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাঁর পরিবার। তবে এবার ঠিকানা বদলেছে কিং খানের। সপরিবারে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের গিয়ে উঠেছেন অভিনেতা। শাহরুখের সাধের মন্নতে (Mannat) সংস্কারের কাজ শুরু হয়েছে। তাই যতদিন না মেরামতির কাজ শেষ হচ্ছে শাহরুখ এবং তাঁর পরিবারের নতুন ঠিকানা পালি হিলের 'পূজা কাসা' অ্যাপার্টমেন্ট। বিলাসবহুল ওই অ্যাপার্টমেন্টের চারটি তলা (প্রথম, দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম) ভাড়া নিয়েছেন কিং খান। যার জন্যে মাসে ২৪ লক্ষ টাকা ভাড়াও গুনতে হয় তাঁকে। সোমবার আবাসনে ঢোকার মুখে ক্যামেরাবন্দি হয় শাহরুখ খানের গাড়ি। আগামী ২-৩ বছর কিং খানের ঠিকানা এটিই।

শাহরুখের নতুন আবাসনের ঝলকঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).