Jhanak Shukla: বছরের শুরুতেই সেরেছিলেন বাগদান, এবার সাতপাকে বাঁধা পড়লেন 'করিশ্মা কা করিশ্মা’ খ্যাত ঝনক শুক্লা
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ঝনক। দুই পরিবার এবং কাছের বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে নাগপুরে অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্যে যুগলের চারহাত এক হয়েছে।
বছরের শুরুতেই বাগদান সেরেছিলেন ‘করিশ্মা কা করিশ্মা’ খ্যাত (Karishma Ka Karishma) সেই খুদে তারকা ঝনক শুক্লা (Jhanak Shukla)। বছর শেষের আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ঝনক। দুই পরিবার এবং কাছের বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে নাগপুরে (Nagpur) অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্যে যুগলের চারহাত এক হয়েছে। শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে 'কাল হো না হো' (Kal Ho Naa Ho) ছবিতেও কাজ করেছিলেন একরত্তি ঝনক। নয়া দম্পতির বিবাহের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে ভগবতী ফটো স্টুডিয়ো। চিত্রগ্রাহকের সোশ্যাল হ্যান্ডেলে উঠে এসেছে ঝনক এবং স্বপ্নিলের বিবাহের মুহূর্ত।
ঝনক এবং স্বপ্নিলের বিয়ের ঝলক...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 13, 2024 07:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

