Kalki Koechlin On Israel’s Deadly Air Strikes In Gaza: 'আমায় হৃদয় ভেঙেছে', গাজায় ইজরায়েলের মারণ হামলায় ৪০০ মানুষের মৃত্যুতে মন কাঁদছে কল্কির

Kalki Koechlin On Israel’s Deadly Air Strikes In Gaza: 'আমায় হৃদয় ভেঙেছে', গাজায় ইজরায়েলের মারণ হামলায় ৪০০ মানুষের মৃত্যুতে মন কাঁদছে কল্কির
Kalki Koechlin (Photo Credit: Instagram)

যুদ্ধ বিরতি (Ceasefire) ভেঙে গাজায় যে হমলা চালানো হয়েছে ইজরায়েলের (Israel) তরফে, তার বিরুদ্ধে বিষোদগার প্রকাশ করলেন কল্কি কেঁকলা (Kalki Koechlin)। অভিনেত্রী বলেন, গাজায় (Gaza) যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে, তাতে তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। যুদ্ধ বিরতি নয়, ইজরায়েল সরকার যুদ্ধকেই বেছে নিয়েছে। ইজরায়েলের হামলায় যে শত শত মানুষের  মৃত্যু হয়েছে, তাকে গণহত্যা বলে অভিহিত করেন বলিউড অভিনেত্রী। এদিকে ইজরায়েল যখন গাজায় হামলা চালাচ্ছে, সেই সময় ইজরায়েলি পণবন্দিদের জীবন সুতোর ডগায় ঝুলছে। ফলে এক একজন ইজরায়েলির মৃত্যুকে এবার হামাস উদযাপন করবে বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী। যেভাবে একের পর এক মৃত্যু হচ্ছে, তার জেরে সবাই সোশ্যাল মিডিয়ায় চিৎকার করলেও, কাজের কাজ কিছুই হচ্ছে না বলে মন্তব্য করেন কল্কি। যুদ্ধ, হামলায় যে সমস্ত বাবা-মা নিজেদের সন্তানদের হারিয়েছেন, তাঁরা রাস্তায় নেমেছেন। প্রতিবাদে সরব হচ্ছেন। সন্তানের হত্যার প্রতিবাদ, প্রতিরোধ হিসেবে তাঁরা ভিন্ন পথ বেছে নিয়েছেন বলেও মন্তব্য করেন কল্কি।

দেখুন গাজায় ইজরায়েলের হামলার জেরে কী লিখলেন কল্কি কেঁকলা...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 19, 2025 12:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).