Tom Cruise: ব্যস্ত রাস্তায় ছবির শুটিং, গাড়ি চাপা পড়তে পড়তে বাঁচেন টম ক্রুজ

লন্ডনের পিকাডিলি সার্কাসের রাস্তায় ছবির একটি দৃশ্য শুটিং করার সময়ে বাস চাপা পড়তে পড়তে বাঁচেন অভিনেতা। ন'বছর আগে শুটিং দৃশ্যের সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

Tom Cruise: ব্যস্ত রাস্তায় ছবির শুটিং, গাড়ি চাপা পড়তে পড়তে বাঁচেন টম ক্রুজ
Tom Cruise (Photo Credits: X)

ছবির শুটিং করতে গিয়ে মরতে মরতে বেঁচে গিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ (Tom Cruise)। ছবিতে অ্যাকশন দৃশ্যে ভয়ানক সমস্ত স্টান্ট নিজেই করেন টম। তেমনই এক শুটিং দৃশ্য়ে অভিনয়ের সময়ে ভরা রাস্তায় গাড়ি চাপা পড়তে যাচ্ছিলেন হলি তারকা। একটুর জন্যে বাঁচেন তিনি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল টম অভিনীত 'মিশন ইম্পসিবলঃ রগ নেশন' (Mission Impossible: Rogue Nation)। লন্ডনের পিকাডিলি সার্কাসের রাস্তায় ছবির একটি দৃশ্য শুটিং করার সময়ে বাস চাপা পড়তে পড়তে বাঁচেন অভিনেতা। ন'বছর আগে শুটিং দৃশ্যের সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তা বন্ধ না করেই চলছিল শুট। অভিনেতার রাস্তা পার হওয়ার সময়ে আচমকাই সিগন্যাল খুলে যায়। পিছনে দাঁড়িয়ে থাকা একটি বাস স্টার্ট দেয়। বাস জোরে হর্ন মারতে মুহূর্তের মধ্যে সরে যান টম। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত বড় কোন দুর্ঘটনা।

শুটিংয়ের সেই পুরনো ভিডিয়ো দেখুনঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).