Dipika Kakar: ইদের আগের দিন ICU থেকে বের করা হল দীপিকাকে, ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর বড় আপডেট দিলেন স্বামী শোয়েব
প্রায় ১৪ ঘণ্টা ধরে চলেছে দীপিকার লিভারের টিউমারের অস্ত্রোপচার। তারপর তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। তিন দিন পর ঈদুল আযহা-র আগের দিনই তাঁকে সাধারণ কক্ষে স্থানান্তরিত করা হয়েছে।
তিন দিন পর আইসিইউ (ICU) থেকে বের করা হল অভিনেত্রী দীপিকা কক্করকে (Dipika Kakar)। ইদের ঠিক আগের দিন আইসিইউ থেকে সরিয়ে সাধারণ কক্ষে স্থানান্তরিত করা হয়েছে অভিনেত্রীকে। দীপিকার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। জানালেন স্বামী শোয়েব ইব্রাহিম (Shoaib Ibrahim)। প্রায় ১৪ ঘণ্টা ধরে চলেছে দীপিকার লিভারের টিউমারের অস্ত্রোপচার। তারপর তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। তিন দিন পর ঈদুল আযহা-র আগের দিনই (Eid Al Adha 2025) তাঁকে সাধারণ কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রীর স্বাস্থ্যের আপডেট ভাগ করে নিয়েছেন শোয়েব। জানালেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দীপিকা। আইসিইউ-তে তিন দিন তরল খাবার খাওয়ানো হয়েছে। কিন্তু এবার সাধারণ বেডে দেওয়া হয়েছে। শক্ত খাবার দেওয়া হচ্ছে। হাঁটানো হচ্ছে তাঁকে।
তিন দিন পর ICU থেকে সাধারণ বেডে দীপিকাঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 07, 2025 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

