Deepika Pdukone Trolled: 'পয়সার জন্য হিজাব পরে নিলেন?', আবু ধাবির বিজ্ঞাপনের জন্য প্রবল সমালোচনার মুখে দীপিকা, দেখুন ভিডিয়ো

Deepika Pdukone Trolled: 'পয়সার জন্য হিজাব পরে নিলেন?', আবু ধাবির বিজ্ঞাপনের জন্য প্রবল সমালোচনার মুখে দীপিকা, দেখুন ভিডিয়ো
Deepika Padukone Trolled For Their Abu Dhabi Ad (Photo Credit: Instagram)

এবার জোরদার সমালোচনা শুরু হল দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে। দীপিকা কেন আবু ধাবির (Abu Dhabi Ad) বিজ্ঞাপন করেছেন হিজাব পরে, তা নিয়ে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয় নায়িকাকে। আবু ধাবির পর্যটকের বিজ্ঞাপনে দীপিকা এবং রণবীর সিংকে (Ranveer Singh) দেখতেই, তা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়। কেউ বলেন, পয়সার জন্য হিজাব পরে নিলেন? আবার কেউ বলতে শুরু করেন, টিপ পরবেন কি না, তা আপনার পছন্দ হলে, অন্যের পছন্দে হিজাব পরে কেন বিজ্ঞাপনের শ্যুট করলেন?

রণবীর, দীপিকার আবু ধাবির বিজ্ঞাপন দেখে একের পর এক সমালোচনা শুরু হয়। সেই সঙ্গে তাঁদের প্রবল কটাক্ষের মুখেও পড়তে হয়।

সবকিছু মিলিয়ে দীপিকা, রণবীরের আবু ধাবির বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। যদিও দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এ বিষয়ে এখনও পর্যন্ত পালটা কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: Deepika Padukone-Ranveer Singh: আবু ধাবিতে চলে গেলেন দীপিকা-রণবীর? ভিডিয়ো নিয়ে তোলপাড়

দেখুন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সেই বিজ্ঞাপন...

 

 

View this post on Instagram

 

দীপিকা, রণবীরের বিজ্ঞাপন দেখে একের পর এক কটাক্ষ উঠে আসতে শুরু করে...

 

যাচ্ছেতাইভাবে ট্রোল করা হয় তারকা দম্পতিকে...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 08, 2025 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).