Anant and Radhika's Wedding: অনন্ত আম্বানির বিলাসবহুল বিয়ের কার্ডে রয়েছে সোনার মূর্তিসহ একাধিক চমক, দেখুন ভিডিও
মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোটো ছেলের বিয়ে বলে কথা। প্রাক বিবাহ অনুষ্ঠান থেকে বিয়ে পর্যন্ত একের পর এক চমক থাকবেই। আগামী ১২ জুলাই বসবে বিয়ের আসর, আর সেই কারণে ইতিমধ্যে একাধিক অতিথির বাড়িতে পৌঁছে যাচ্ছে বিয়ের কার্ড। আর সেখানের রয়েছে চমক। জানা যাচ্ছে, বিয়ের কার্ডে নাকি রয়েছে দেবতার সোনার মূর্তি। আসলে কার্ডগুলি অতিথিদের বাড়িতে পৌঁছে যেতেই অনেকেই সেটির ভিডিও করছেন। তেমনই এক অতিথির করা ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বাক্স খোলা থেকে শুরু করে বন্ধ পর্যন্ত রয়েছে চমকের পর চমক। যার মধ্যে অন্যতম হল রুপোলি মন্দিরের মধ্যে সোনার মূর্তি। এছা়ড়া বাক্স খুললেই চালু হবে শাস্ত্রীয় মন্ত্র। মূল কার্ড করা হয়েছে রুপো দিয়ে।
Unboxing the wedding card for Anant Ambani and Radhika Merchant's world's costliest wedding! pic.twitter.com/p3GnYSjkp2
— DealzTrendz (@dealztrendz) June 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 27, 2024 08:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

