Vidyut Jammwal: রেল পুলিশের হেফাজতে বিদ্যুৎ জামওয়াল, কী করেছেন অভিনেতা?
জানা যাচ্ছে, ঝুঁকিপূর্ণ স্টান্ট করার অভিযোগে অভিনেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সামনেই মুক্তি পেতে চলেছে আসন্ন ছবি 'ক্র্যাক' (Crakk)। ছবি মুক্তির তোড়জোড়ের মাঝেই জানা যাচ্ছে অভিনেতা বিদ্যুৎ জামওয়ালকে (Vidyut Jammwal) আটক করেছে মুম্বই রেলওয়ে পুলিশ। জানা যাচ্ছে, ঝুঁকিপূর্ণ স্টান্ট করার অভিযোগে অভিনেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। মুম্বইয়ের এক আঞ্চলিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকে অভিনেতার একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আরপিএফ-এর বান্দ্রা অফিসে বসে রয়েছেন বিদ্যুৎ। ওই ওয়েবসাইট অনুসারে, আরপিএফ অফিসটি বান্দ্রা রেলস্টেশনের ১ নং প্ল্যাটফর্মে অবস্থিত। যদিও এখনও অভিযোগের কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
#VidyutJammwal held by railway cops reportedly for engaging in risky stunts
Read: https://t.co/dO8wrHu7Rg pic.twitter.com/HFIx4kpdgt
— IANS (@ians_india) February 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 10, 2024 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

