Saif Ali Khan: নিরাপত্তাহীনতায় ভুগছে বলিপাড়া! সইফের উপর হামলায় আতঙ্কিত করিনার ঘনিষ্ঠ বান্ধবী মালাইকা
১৬ জানুয়ারি ভোররাতে অভিনেতার বাড়িতে আততায়ীর প্রবেশ এবং হামলার ঘটনায় আতঙ্কিত গোটা বলিপাড়া। পরপর ছ'বার হামলাকারী ছুটির কোপ বসিয়েছেন অভিনেতার শরীরে
পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান (Saif Ali Khan)। মঙ্গলবার বাড়ি ফিরলেন অভিনেতা। গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ভোররাতে অভিনেতার বাড়িতে আততায়ীর প্রবেশ এবং হামলার ঘটনায় আতঙ্কিত গোটা বলিপাড়া। পরপর ছ'বার হামলাকারী ছুটির কোপ বসিয়েছেন অভিনেতার শরীরের বিভিন্ন অংশে। এই ঘটনা মানসিকভাবে আঘাত করেছে পটৌদী পরিবারকে। সইফ-পত্নী করিনার ঘনিষ্ঠ বান্ধবী তথা অভিনেত্রী মালাইকা আরোরা (Malaika Arora) সইফের উপর হামলার ঘটনা প্রসঙ্গে সদ্য মুখ খুলেছেন। এদিন হরিয়ানার গুরুগ্রামে এক অনুষ্ঠানে মালাইককে বলতে শোনা গিয়েছে, 'যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। জীবন এবং জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকলকে একত্রিত হতে হবে এবং সচেতন থাকতে হবে'।
সইফের উপর হামলা প্রসঙ্গে কী বললেন মালাইকা, দেখুনঃ
Gurugram, Haryana: Regarding the attack on actor Saif Ali Khan, Bollywood actress Malaika Arora says, "No, whatever happened was very, very unfortunate, and I think enough has been said about it. But I would just like to say that security and life are of utmost importance. It is… pic.twitter.com/zLiJPOfOLg
— IANS (@ians_india) January 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 21, 2025 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

