Sidharth Malhotra: সিড-কিয়ারার পরিবারে লক্ষ্মীর আগমন, মেয়ের জন্মের পর সিদ্ধিবিনায়কের কাছে ছুটলেন অভিনেতা
১৫ জুলাই সিদ্ধার্থ এবং কিয়ারার ঘরে লক্ষ্মী এসেছে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মেয়ের জন্মের পর সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিতে গেলেন অভিনেতা।
অভিনেতা, প্রেমিক, স্বামী, এবার বাবা হয়েছেন তিনি। বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) কাঁধে নতুন দায়িত্ব। সদ্য বাবা হয়েছেন অভিনেতা, তাই খুশির ঠিকানা নেই তাঁর। রবিবার মায়ের সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে গেলেন সিদ্ধার্থ। নিভৃতে ভগবানের দর্শন সারেন তাঁরা। ১৫ জুলাই সিদ্ধার্থ এবং কিয়ারার (Kiara Advani) ঘরে লক্ষ্মী এসেছে। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মেয়ের জন্মের পর সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিতে গেলেন অভিনেতা। নীল রঙের একটি কুর্তায় এদিন দেখা গিয়েছে সিদ্ধার্থকে। গণপতি বাপ্পার সামনে মাথা নত করে সন্তানের জন্য প্রার্থনা করলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর মা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সিদ্ধিবিনায়ক মন্দিরে মায়ের সঙ্গে সিদ্ধার্থ
Our Heart-throb @SidMalhotra visited Siddhivinayak Temple with his mother Rimma Malhotra to offered prayers and seek blessings from Bappa for his newborn baby Malhotra and family! 🙏😇❤️🧿
Ganpati Bappa Morya 🙏✨ @SVTMumbai#SidharthMalhotra #BabyMalhotra pic.twitter.com/GVRs9hhFbP
— Sidharth Malhotra FC (@SidharthFC_) July 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 28, 2025 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

