Saif Ali Khan Attack Case: সইফের উপর হামলায় বাংলার যোগ! খুকুমণিকে খুঁজতে রাজ্যে এল মুম্বই পুলিশের দল

এ রাজ্যে থাকাকালীন খুকুমণি জাহাঙ্গির শেখের- নামে তোলা একটি সিম কার্ড ব্যবহার করতেন অভিযুক্ত। গ্রেফতারির পর শরিফুলের কাছ থেকে উদ্ধার হওয়া সিম কার্ডটি পরীক্ষার পর দেখা যায় ওটি আসলে খুকুমণি জাহাঙ্গির শেখের নামে রয়েছে।

Saif Ali Khan Attack Case: সইফের উপর হামলায় বাংলার যোগ! খুকুমণিকে খুঁজতে রাজ্যে এল মুম্বই পুলিশের দল
Saif Ali Khan (Photo Credits; Instagram)

সইফ-কাণ্ডের তদন্তে (Saif Ali Khan Attack Case) এবার রাজ্যে এল মুম্বই পুলিশের একটি দল। আজ রবিবার, মুম্বই পুলিশের দুই সদস্যের একটি দল পৌঁছল পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে অবৈধ পথে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন অভিযুক্ত। সেখানেই কিছু দিন ছিলেন সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ধৃত শরিফুল ইসলাম শেহজাদ। এ রাজ্যে থাকাকালীন খুকুমণি জাহাঙ্গির শেখের- নামে তোলা একটি সিম কার্ড ব্যবহার করতেন অভিযুক্ত। গ্রেফতারির পর শরিফুলের কাছ থেকে উদ্ধার হওয়া সিম কার্ডটি পরীক্ষার পর দেখা যায় ওটি আসলে খুকুমণি জাহাঙ্গির শেখের নামে রয়েছে। কে এই খুকুমণি? তাঁর সঙ্গে শরিফুলের কী যোগ? সইফের বাড়ি প্রবেশের গোটা পরিকল্পনা কি তাঁর জানা ছিল আগে থেকে? আরও একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতে খুকুমণিকে জেরা করা খুব প্রয়োজন। তাই খুকুমণির খোঁজেই বাংলায় এসেছে মুম্বই পুলিশের দল।

খুকুমণির খোঁজে রাজ্যে মুম্বই পুলিশঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2025 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).