Remo D'Souza: ১৪৪ বছরে একবার, স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে রেমো ডিসুজা, পরিচয় লুকাতে কালো কাপড়ে ঢাকলেন মুখ

মেলার মধ্যে যাতে তাঁকে কেউ চিনতে না পারেন তার জন্য কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে মহাকুম্ভে পৌঁছন তারকা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লিজেল ডিসুজা।

Remo D'Souza: ১৪৪ বছরে একবার, স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে রেমো ডিসুজা, পরিচয় লুকাতে কালো কাপড়ে ঢাকলেন মুখ
Remo D'Souza reach MahaKumbh take holy dip (Photo Credits: Instagram)

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) চলছে মহাকুম্ভের মহাযজ্ঞ। ১৪৪ বছর পর এসেছে এই পুণ্য তিথি। নিত্য লক্ষ লক্ষ ভক্ত দেশ বিদেশের নানাপ্রান্ত থেকে আসছেন ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে। শনিবার মহাকুম্ভে গেলেন বলিউড অভিনেতা তথা কোরিওগ্রাফার রেমো ডিসুজাও (Remo D'Souza)। মেলার মধ্যে যাতে তাঁকে কেউ চিনতে না পারেন তার জন্য কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে মহাকুম্ভে পৌঁছন তারকা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লিজেল ডিসুজা। সঙ্গমে তিন ডুব দিলেন কোরিওগ্রফার। করলেন নৌকা যাত্রা। নৌকায় বসে ধ্যানে মগ্ন হতেও দেখা গিয়েছে তাঁকে। সস্ত্রীক স্বামী কৈলাশানন্দ গিরি মহারাজের সঙ্গে দেখা করেন রেমো। মহারাজের আশীর্বাদ নেন দুজনেই। মহাকুম্ভ ভ্রমণের মুহূর্ত নিজেই ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন কোরিওগ্রাফার।

মহাকুম্ভে ডুব রেমো ডিসুজার, দেখুনঃ

 

View this post on Instagram

 

A post shared by Remo Dsouza (@remodsouza)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2025 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).