Katrina Kaif and Vicky Kaushal: প্রিয় বন্ধুর বিয়েতে ভিকির সঙ্গে ক্যাটরিনা, স্বামীর নামে পড়লেন মেহেন্দি, দম্পতির মিষ্টি ছবি ফাঁস
অন্তরঙ্গ খ্রিস্টান বিয়ের অনুষ্ঠান থেকে ক্যাট-ভিকির ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ছবিগুচ্ছের মধ্যে থেকেই একটি চোখ টেনেছে নেটিবাসীর।
প্রিয় বন্ধুর বিয়েতে স্বামী ভিকির নামে মেহেন্দি পড়লেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চলচ্চিত্র নির্মাতা কারিশমা কোহলি। প্রিয় বন্ধুর বিয়েতে স্বামী ভিকি কৌশল (Vicky Kaushal), দেওর সানি কৌশল এবং বোন ইসাবেলাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা। ওই অন্তরঙ্গ খ্রিস্টান বিয়ের অনুষ্ঠান থেকে ক্যাট-ভিকির ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ছবিগুচ্ছের মধ্যে থেকেই একটি চোখ টেনেছে নেটিবাসীর। স্বামী ভিকির জন্যে মেহেন্দি পড়েছেন নায়িকা। হাতের উপরের বাহুতে তাঁর এবং ভিকির নামের আদ্যক্ষর জ্বলজ্বল করছে। মেহেন্দি দিয়ে তিনি লিখিয়েছেন 'VK'। বিয়ের অনুষ্ঠানে নায়িকাকে ফ্লেয়ারড অফ-শোল্ডার হালকা গোলাপি রঙের একটি গাউনে দেখা গিয়েছে। ভিকির পরনে ছিল কালো ব্লেজার।
ক্যাটরিনার হাতে VK মেহেন্দিঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

