Govinda Hospitalised: 'বাবার জন্য প্রার্থনা করুন', হাসপাতাল থেকে বেরিয়ে এসে বললেন গোবিন্দা-কন্যা টিনা
গোবিন্দা(Govinda) আপাতত ভাল আছেন। আইসিইউ থেকে অভিনেতাকে জেনারেল ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। বুধবার বিকেলে বাবাকে দেখে বেরিয়ে এসে এমনই জানালেন গোবিন্দা-কন্যা টিনা আহুজা(Tina Ahuja)। সংবাদমাধ্যমের সামনে টিনা বলেন, সবকিছু আপাতত স্বাভাবিক। প্রত্যেকে যাতে গোবিন্দার জন্য প্রার্থনা করেন, সেই আবেদনও জানান টিনা আহুজা। মঙ্গলবার ভোর ৪.৪৫ নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেবেন বলে তৈরি হচ্ছিলেন গোবিন্দা। ওই সময় হঠাৎ করেই তাঁর জুহুর বাড়িতে দুর্ঘটনা ঘটে যায় বলে রিপোর্টে প্রকাশ। আহত হওয়ার পরপরই গোবিন্দাকে মুম্বইয়ের (Mumbai) সিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করে নেন চিকিৎসকরা। এরপর গোবিন্দা পা থেক গুলি বের করে, সেলাই করা হয়। তারপর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল হয় বলে জানা যায়।
আরও পড়ুন: Govinda Hospitalised: গোবিন্দা ক্রমশ ভাল হচ্ছেন, হাসপাতাল থেকে বেরিয়ে বললেন রবিনা
গোবিন্দা-কন্যা টিনা আহুজা কী বললেন শুনুন...
#WATCH | Mumbai: Govinda's daughter Tina Ahuja says, "He (Govinda) has been shifted to the general ward...everything is normal...I request you all to keep praying for him..." pic.twitter.com/evmHiyPApD
— ANI (@ANI) October 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 02, 2024 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

