Alia Bhatt at Cannes 2025: কানের মঞ্চে আলিয়ার অভিষেক, অফ-শোল্ডার বডিকন গাউনে প্রথমবার লাল গালিচায় পা রাখতেই প্রশংসার ঝড়

কান চলচ্চিত্র উৎসবে শুক্রবার 'দ্য মাস্টারমাইন্ড'-এর স্ক্রিনিংয়ে লরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন রণবীর ঘরনী।

Alia Bhatt at Cannes 2025: কানের মঞ্চে আলিয়ার অভিষেক, অফ-শোল্ডার বডিকন গাউনে প্রথমবার লাল গালিচায় পা রাখতেই প্রশংসার ঝড়
Alia Bhatt Debut at Cannes 2025 (Photo Credits: X)

Alia Bhatt at Cannes 2025: কানের মঞ্চে বলি নায়িকাদের মনমাতানো ঝলক। সিঁথিতে সিঁদুর এবং শ্রীমদ্ভাগবত গীতার শ্লোক খোদাই করা পোশাকে ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে তাক লাগিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বহু প্রতীক্ষার পর অবশেষে কানের মঞ্চে এবার হাজির অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। শুক্রবার বলি সুন্দরী হাঁটলেন ৭৮'তম কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival 2025)। পোশাকশিল্পী রিয়া কাপুরের নিখুঁত নকশা করা পিচ রঙের ভিনটেজ পোশাকে এদিন ধরা দিয়েছেন সুন্দরী আলিয়া। অফ-শোল্ডার বডিকন গাউনে এক কথায় ফুটে উঠছিল তাঁর রাজকীয় ঝলক। প্রথমবার কানের মঞ্চে পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবে শুক্রবার 'দ্য মাস্টারমাইন্ড'-এর স্ক্রিনিংয়ে লরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন রণবীর ঘরনী।

কানের লাল গালিচায় আলিয়া

লাল গালিচায় পা রাখার আগে হোটেলে ফটোশুটঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).