Anunay Sood Dies: হঠাৎ মৃত্যু জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অনুনয়ের, রহস্য

Anunay Sood Dies: হঠাৎ মৃত্যু জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অনুনয়ের, রহস্য
Anunay Sood (Photo Credit: X)

হঠাৎ করে মৃত্যু জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের। জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার অনুনয় সুদ (Anunay Sood Dies) মাত্র ৩২  বছর বয়সে চলে গেলেন। কীভাবে মৃত্যু হল অনুনয় সুদের, সে বিষয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের তরফে ছেলের মৃত্যুর খবর প্রকাশ করতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে অনুনয় সুদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তরফে তাঁর মৃত্যুুর খবর প্রকাশ করা হয়। তবে কীভাবে মৃত্যু হয় অনুনয় সুদ নামের ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের,সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই কঠিন সময়ে যাতে প্রত্যেকে অনুনয় সুদের পরিবারকে তাঁদের ব্যক্তিগত পরিসরে থাকতে দেন, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে ওই পোস্টে।

জনপ্রিয় ইউটিউবার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এলভিস যাদবের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন অনুনয় সুদ। ফলে তাঁকে বিগ বসের ঘরেও অতিথি হিসেবে যেতে দেখা যায় একবার। এবার সেই অনুনয় সুদের হঠাৎ মৃত্যুুর খবরে নেমেএসেছে শোকের ছায়া।

দেখুন কী জানানো হল অনুনয় সুদের ইনস্টা হ্যান্ডেলের তরফে...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 06, 2025 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).