Akshay Kumar: রক্ষাবন্ধন ছবির প্রোমোশনে বিশেষ ভক্তের সাথে নাচলেন অক্ষয় কুমার, ভিডিওর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Akshay Kumar: রক্ষাবন্ধন ছবির প্রোমোশনে বিশেষ ভক্তের সাথে নাচলেন অক্ষয় কুমার, ভিডিওর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
Photo Credit_Twitter

১১ই অগাস্ট দেশ জুড়ে রাখিবন্ধন উৎসবের দিনে মুক্তি পাবে অক্ষয় ভূমি অভিনীত  'রক্ষা বন্ধন' ছবিটি। সেই ছবির প্রচারের জন্য পুরো টিম সহ অক্ষয় কুমার পৌছে গেছেন নয়াদিল্লি। সেখানে একটি অনুষ্ঠানে অক্ষয় কুমারকে দেখা গেল এক বিশেষ ভাবে সক্ষম নৃত্যশিল্পীর সঙ্গে মঞ্চে নাচতে। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিটির পা নেই, তবুও তিনি প্রতিটি নাচের স্টেপ তার হাত দিয়ে এত ভাল করছেন যে অক্ষয় নিজেই সেগুলিকে কপি করছেন বলে মনে হচ্ছে। দুজনকেই পাঞ্জাবি গান ‘দিল দেনা দিল লেনা হ্যায় সওদা খারা-খারা’-তে নাচতে দেখা যায়। নাচের শেষে অক্ষয়কে দেখে আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরেন সেই ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে অনুগামীদের মধ্যে। দেখুন সেই ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 10, 2022 03:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).