Arbaaz Khan on Baba Siddique: বাবা সিদ্দিকির মৃত্যুর ঘটনার পর সকলেই উদ্বিগ্ন রয়েছি, মন্তব্য আরবাজ খানের

বাবা সিদ্দিকির ঘটনার পর গোটা মহারাষ্ট্রে বেশ শোড়গোল পড়েছে। বিশেষ করে বলিউডের সুপারস্টার সলমন খান আর তাঁর ঘনিষ্ঠরা এই নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন।

Arbaaz Khan on Baba Siddique: বাবা সিদ্দিকির মৃত্যুর ঘটনার পর সকলেই উদ্বিগ্ন রয়েছি, মন্তব্য আরবাজ খানের

বাবা সিদ্দিকির (Baba Siddique) ঘটনার পর গোটা মহারাষ্ট্রে বেশ শোড়গোল পড়েছে। বিশেষ করে বলিউডের সুপারস্টার সলমন খান আর তাঁর ঘনিষ্ঠরা এই নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এতদিন ধরে যে হুমকি বা ভয় দেখানো গ্যালেক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চলছিল, এবার সেই লরেন্স বিষ্ণোই গ্যাং ভাইজান ঘনিষ্ঠ এক প্রভাবশালী নেতাকে খুন করে ফেলল। যদিও এই তত্ত্ব এখনও প্রমাণিত হয়নি। তবে বাবা সিদ্দিকির মৃত্যুর ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারছে না খান পরিবার। বৃহস্পতিবার আরবাজ খান একটি সিনেমার প্রচারে এসে বলেন, উনি আমাদের পরিবারের খুব কাছের ছিলেন এবং খুব ভালো ব্যক্তিত্বের লোক ছিলেন। বাবা সিদ্দিকির মৃত্যুর ঘটনার পর আমরা সকলেই খুব উদ্বিগ্ন রয়েছি। ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 16, 2024 11:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).