Diwali 2021 Rangoli Design: এই দীপাবলিতে শনপাপড়ি নয়, অভিনব রঙ্গোলি জোম্যাটোর ( দেখুন ভিডিও)

দীপাবলি মানেই উপহারের আদানপ্রদান। রাত পোহালেই আলোর উৎসব। এই উপলক্ষে আত্মীয়, বন্ধু, পরিজনদের বাড়িতে পৌঁছাবে মিষ্টি, উপহার। তবে দীপাবলিতে উপহার পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে কিন্তু।

Diwali 2021 Rangoli Design: এই দীপাবলিতে শনপাপড়ি নয়, অভিনব রঙ্গোলি জোম্যাটোর ( দেখুন ভিডিও)
No soan papdi (Photo Credits: Jomato)

দীপাবলি মানেই উপহারের আদানপ্রদান। রাত পোহালেই আলোর উৎসব। এই উপলক্ষে আত্মীয়, বন্ধু, পরিজনদের বাড়িতে পৌঁছাবে মিষ্টি, উপহার। তবে দীপাবলিতে উপহার পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে কিন্তু। সেই উপহার যদি একের পর এক শনপাপড়ি-র প্যাকেট হয়, তাহলে দুঃখের সীমা পরিসীমা থাকে না। গত কয়েক বছর ধরে এই একঘেঁয়ে উপহার পেতে পেতে ক্লান্ত জনগণ এবার দীপাবলির আগেই নেটদুনিয়ায় শনপাপড়ির প্রতি অনীহা দেখিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আজকের ট্রেন্ডি ট্যাগ, #NoSoanPapdi, অর্থাৎ উপহার হিসেবে কেউ আর শনপাপড়ি চাইছেন না। নেটিজেনদের হয়ে ফুলের রঙ্গোলিতে সেকথাই বলল, জনপ্রিয় খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো।

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Zomato (@zomato)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 03, 2021 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).