নুরদাগি: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের (Earthquake-Ravaged Turkey) চারিদিকে শুধু মৃতদেহের সারি আর ভেঙে পড়া বাড়ি ও বড় বড় বিল্ডিংয়ের ধ্বংসস্তূপ। প্রিয়জনদের হারানোর শোকে ব্যথিত মানুষের কান্নায় ভারী হয়ে রয়েছে চারপাশের পরিবেশ। অনেকে এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সর্বশক্তিমান ঈশ্বরকেও দায়ী করছেন শোকের ঘোরে। কিন্তু, ধ্বংসের শব থেকেই যে সৃষ্টি হয় নতুন আশার আলো তার প্রমাণ রাখলেন এক ব্যক্তি।
রবিবার সংবাদসংস্থা এএনআইয়ের (ANI) টুইটার পেজে একটি ভিডিয়ো (Video) পোস্ট হয়েছে। যাতে দেখা যাচ্ছে তুরস্কের (Turkey) নুরদাগি (Nurdagi) এলাকায় চারিদিকে যখন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলেছে তখন সেখানকার একটি রাস্তার উপর বসে নামাজ পড়তে দেখা যাচ্ছে এক ব্যক্তি (Man Offers Prayers)। বিপর্যয়ের কালো অন্ধকার ও হাহাকারকে উপেক্ষা করেই তিনি আল্লার কাছে ফের সবকিছু স্বাভাবিক করে দেওয়ারই যেন প্রার্থনা করছেন।
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতেই ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়েছে। যা দেখে ওই ব্যক্তির ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছেন প্রায় সব নেটিজেনই।
#WATCH | A man offers prayers among scenes of devastation in earthquake-ravaged Nurdağı, Turkey pic.twitter.com/pUUMcmQclB
— ANI (@ANI) February 12, 2023