Lucknow House Robbery: লখনউয়ে সক্রিয় মহিলা ডাকাতের দল, রাতের অন্ধকারে সরকারি আধিকারিকের বাড়িতে চলল লুটপাট

৭ জুন রাতে স্বাস্থ্য দফতরের যুগ্ম পরিচালক সন্দীপের আবাসনে ঘটেছে ডাকাতির ঘটনাটি। ১৩ জুন আশিয়ানা থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ।

Lucknow House Robbery: লখনউয়ে সক্রিয় মহিলা ডাকাতের দল, রাতের অন্ধকারে সরকারি আধিকারিকের বাড়িতে চলল লুটপাট
Lucknow House Robbery (Photo Credits: X)

Lucknow House Robbery: লখনউ জুড়ে সক্রিয় মহিলা ডাকাতের একটি দল। দলবল বেঁধে ধারালো অস্ত্র নিয়ে গৃহস্থ বাড়িতে প্রবেশে করে লুট চালায় ওই মহিলা ডাকাতেরা। এবার লখনউয়ের (Lucknow) স্বাস্থ্য দফতরের যুগ্ম পরিচালক সন্দীপ গুলাটির বাড়ি লুট করতে গেল ডাকাতের দল। বাড়ির সিসিটিভি ফুটেজে সেই চিত্র ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে মুখ ঢেকে বাড়িতে ঢুকে সমস্ত কিছু লুটপাট করে বোঝাই করা বস্তা নিয়ে বেরিয়ে যাচ্ছে মহিলা ডাকাতের দল। ৭ জুন রাতে স্বাস্থ্য দফতরের যুগ্ম পরিচালক সন্দীপের আবাসনে ঘটেছে ডাকাতির ঘটনাটি। ১৩ জুন আশিয়ানা থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বচসার মাঝে বিশ্ববিদ্যালয়ে পরিসর তরুণীকে এলোপাথাড়ি মার যুবকের, ভাইরাল ভিডিয়ো দেখে তদন্তে পুলিশ

দেখুন ডাকাতির ভিডিয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).