Walking Benefits: প্রতিদিন নিয়মিত হাঁটার অভ্যাস দূর করতে পারে অনেক ধরনের রোগ, জেনে নিন বিস্তারিত...
বর্তমান যুগে খারাপ জীবনধারা এবং শারীরিক কার্যকলাপের অভাবে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধছে মানুষের শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, শারীরিক পরিশ্রমের অভাবে গোটা বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সমস্ত মারাত্মক রোগ প্রতিরোধ করা যেতে পারে যদি প্রতিদিন ভালো জীবনযাপন এবং ভালো খাদ্যাভ্যাসের সঙ্গে নিয়মিত হাঁটার অভ্যাস থাকে। অনেক বড় বড় শারীরিক ও মানসিক সমস্যা দূর করে দিতে পারে নিয়মিত হাঁটার অভ্যাস।
এক প্রতিবেদনে থেকে জানা গিয়েছে, প্রতিদিন কমপক্ষে ২২০০ পা হাঁটা উচিত। এর ফলে হার্ট ও ডায়াবেটিস সহ বিভিন্ন জীবনধারা সম্পর্কিত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে প্রতিদিন ৯০০০ পা হাঁটতে পারলে স্বাস্থ্যের জন্য দ্বিগুণ উপকারী হয়। হাঁটার অভ্যাস না থাকলে প্রথমেই বেশি হাঁটার পরিবর্তে ধীরে ধীরে হাঁটার অভ্যাস বাড়াতে হবে। তবে ধীরে সুস্থে হেঁটে, পদক্ষেপের সংখ্যা বাড়িয়েও লাভ নেই। পদক্ষেপের সংখ্যা বাড়ানোর সঙ্গে বাড়াতে হবে হাঁটার গতিও।
পদক্ষেপের সংখ্যা ও গতি বাড়তে শুরু করলে সোজা রাস্তায় হাঁটার পরিবর্তে চড়াই পথে হাঁটা আরও উপকারী। এর ফলে হাঁটা প্রতিদিনের ওয়ার্কআউটে পরিণত হবে। এই ধরনের হাঁটা শরীর সুস্থ এবং ফিট রাখতে সাহায্য করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটার ফলে মাংসপেশি সংকুচিত হয় এবং পা থেকে রক্ত সঞ্চালন হয়ে হৃৎপিণ্ডে পৌঁছায়। এর ফলে হার্টের উপর চাপ পড়ে, যার কারণে হার্ট সুস্থ ও শক্তিশালী হয়। এছাড়া নিয়মিত হাঁটার কারণে ক্যালরি কমে। ট্রেডমিলে হাঁটার পরিবর্তে সাধারণ নিয়মে হাঁটলে মানসিক চাপও কমে।
(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

