Liver-Protecting Foods : লিভারের রোগ কাছে ঘেষবে না। নিয়মিত খান এই খাবারগুলি

অনিয়মিত খাওয়া-দাওয়া, অ্যালকোহল, ফাস্টফুড বা অতিরিক্ত ওষুধ সেবনের ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়। তাই লিভারকে সুস্থ ও সতেজ রাখতে হলে কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খাওয়া অত্যন্ত প্রয়োজন।

Liver-Protecting Foods :  লিভারের রোগ কাছে  ঘেষবে না। নিয়মিত খান এই খাবারগুলি

লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা রক্ত পরিষ্কার করা, হজমে সহায়তা করা এবং টক্সিন নিরসনে মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু অনিয়মিত খাওয়া-দাওয়া, অ্যালকোহল, ফাস্টফুড বা অতিরিক্ত ওষুধ সেবনের ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়। তাই লিভারকে সুস্থ ও সতেজ রাখতে হলে কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খাওয়া অত্যন্ত প্রয়োজন।

হলুদ: এক অসাধারণ প্রাকৃতিক উপাদান। এতে থাকা কারকিউমিন লিভারের প্রদাহ কমায় এবং টক্সিন দূর করতে সাহায্য করে। প্রতিদিন একটু হলুদ গরম জলে মিশিয়ে খাওয়া লিভারের জন্য খুব উপকারী।

আদা ও রসুনএই দুই উপাদান লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। এরা লিভারে ফ্যাটি জমতে বাধা দেয় এবং রক্ত পরিশোধনে সাহায্য করে।

আমলকি:  ভিটামিন সি সমৃদ্ধ, যা লিভারের কোষ পুনর্গঠনে সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং লিভারকে সজীব রাখে।

সবুজ শাকসবজি: বিশেষ করে পালং শাক, ব্রোকলি, বিট—এই ধরনের খাবারে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

তেল-মসলা কম, পরিমিত পরিমাণে জল পান, এবং পর্যাপ্ত ঘুম—এই সব মিলিয়ে যদি উপরের খাবারগুলো প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যায়, তবে লিভার থাকবে সতেজ ও কর্মক্ষম। ফলে নানা ধরনের জটিল রোগ যেমন ফ্যাটি লিভার, হেপাটাইটিস, এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকিও অনেকটাই কমে যায়।

(The above story first appeared on LatestLY on Jul 20, 2025 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).