Photo Credits: ANI

কলকাতা: বাহ্যিক দৃষ্টি শক্তি না থাকলেও অনুভবের ক্ষমতা তাঁদের কম নেই। ফের তা প্রমাণ করলেন দৃষ্টিশক্তিহীন মৃৎশিল্পীরা (visually impaired artists)।

রবিবার পশ্চিমবঙ্গের (West Bengal) রাজধানী কলকাতায় (Kolkata) বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর (Durga Puja) আগে দেবী দুর্গাকে (goddess Durga) স্বাগত জানাতে দৃষ্টিহীন শিল্পীদের নিয়ে বিশেষ একটি শিল্প কর্মশালার (special art workshop) আয়োজন করেছিল জল ছবি (Jol Chabi) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যেখানে নিজের মনের চোখ দিয়ে অপূর্ব সব মাটির প্রতিমা তৈরি করতে দেখা গেল দৃষ্টিহীন শিল্পীদের। আরও পড়ুন: Jalpaiguri: লাগাতার বৃষ্টিতে জেরবার, জলপাইগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা-ছেলের

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে মৃৎশিল্পী বিমল কুণ্ডু বলেন, "উদ্যোক্তারা আমাকে বলেছিলেন এখানে একটি আঁকার কর্মশালা হবে। তাই আমি আমার তৈরি কিছু মূর্তি নিয়ে এসেছিলাম দৃষ্টিহীন শিক্ষার্থীদের দেখানোর জন্য। হাতের স্পর্শের মাধ্যমে তাঁরা সেগুলি অনুভব করেছেন।"