International Mother Language Day 2024: একুশে ফেব্রুয়ারি কেন সারা বিশ্বজুড়ে মাতৃভাষা দিবস পালন হয়? জানুন দিনটির ইতিহাস

ভাষার জন্য লড়াই, নিজের মাতৃভাষা বাঁচানোর এই লড়াই আজও মানুষের মনে শিহরণ সৃষ্টি করে।

International Mother Language Day 2024: একুশে ফেব্রুয়ারি কেন সারা বিশ্বজুড়ে মাতৃভাষা দিবস পালন হয়? জানুন দিনটির ইতিহাস
International Mother Language Day (Photo Credit: X)

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’ আগামী ২১ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2024)। ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি, রক্ত দিয়ে ভাষার জন্য লড়াই আজও মানুষের মনে শিহরণ জাগায়। এদিন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) পালন হয়।

১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমাজকর্মীরা পাকিস্তান সরকারের ভাষা নীতির বিরোধিতা করেন। নিজেদের মাতৃভাষাকে রক্ষা করতে পথে নামেন তাঁরা। দাবি ছিল, বাংলা ভাষাকে সেদেশের অন্যতম রাষ্ট্রভাষার  স্বীকৃতি দিতে হবে। পুলিশ নির্মম অত্যাচার চালালেও তাঁদের প্রতিবাদ থামেনি।

আরও পড়ুন: Leap Year 2024: লিপ ইয়ার কী? এটি প্রতি চার বছরে কেন আসে জানুন

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর পুলিশ যে নির্মমভাবে গুলি চালায় তাতে রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ আরও অনেক তরুণ শহিদ হন। এই দিনটি তাই ভাষা শহিদ দিবস হিসেবেও পরিচিত। শেষ পর্যন্ত সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে বাধ্য হতে হয়। ১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বাংলা ভাষা প্রচলন বিল’ পাশ হয়।

১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি দেশ জুড়ে এই দিনটি পালিত হয়।

 

প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া ‘ আমি বাংলায় গান গাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর... ’ গানটি শুনুন।

(The above story first appeared on LatestLY on Feb 07, 2024 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).