Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 4 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃ বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যানে।

বৃষঃ পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের কথামতো চলার চেষ্টা করুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

মিথুনঃআধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যেতে পারে।

কর্কটঃ কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে।

সিংহঃ পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কন্যাঃ শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

তুলাঃ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। ধর্মীয় কাজে আনন্দবোধ করতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন।

বৃশ্চিকঃ মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন।

ধনুঃ আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

মকরঃ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মাথাব্যাথায় ভুগতে পারেন।

কুম্ভঃ শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। দাম্পত্যক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন।

মীনঃদিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।