Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 3 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.

মেষঃআজ চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। অফিসে পদোন্নতির ক্ষেত্রে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আটকে থাকা ব্যবসায়িক পরিকল্পনাও শুরু হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষঃআজ আপনার কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অনেকদিন পর আজ অনেক আনন্দ করার সুযোগ পাবেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগও পেতে পারেন। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে।

মিথুনঃ আজ ভেবেচিন্তে কোথাও বিনিয়োগের সিদ্ধান্ত নিন। অন্যের পরামর্শে বিনিয়োগ করবেন না। অফিসের পরিবেশ ভাল থাকবে না। আজ বসের মেজাজ খুব খারাপ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনার খুব সতর্ক থাকা উচিত। স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কটঃ আপনি যদি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আজকের দিনটি খুব ভাল কাটবে। ভাল আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে হঠাৎ কোনও ভাল খবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ আপনার টাকা ফেরত পেতে পারেন। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

সিংহঃ আজ আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁরা আজ স্বস্তি পেতে পারেন। আপনার আটকে থাকা কোনও চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাবা-মা আপনার প্রতি খুব খুশি হবেন।

কন্যাঃআজ আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীরা যত তাড়াতাড়ি সম্ভব মুলতুবি কাজগুলি শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

তুলাঃআজ আপনি যদি কোনো ছোটো ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে আজ আপনার সেই পরিকল্পনা সফল হতে পারে। চাকুরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতির কারণে, ডাক্তার এবং ওষুধের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

বৃশ্চিকঃ আজ আপনার পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা মজবুত হবে। অতীতে করা বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনুঃ আপনি বন্ধুদের সঙ্গে বেড়াতে বা কেনাকাটা করতে যেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, শীঘ্রই তাঁদের এই স্বপ্ন পূরণ হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

মকরঃ আজ পূজার্চনার প্রতি আপনার আগ্রহ বেশি থাকবে। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ বাড়ির কোনও সদস্যের কাছ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। মন ভাল থাকবে এবং আপনি আপনার প্রিয়জনের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে।

কুম্ভঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। অফিসে আপনাকে একই সময়ে অনেকগুলো কাজ সামলাতে হতে পারে। আজ বসের মেজাজ ভাল থাকবে না। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তবে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন।

মীনঃ আজকের দিনটি আপনার জন্য খুব লাভজনক হতে চলেছে, বিশেষ করে পোশাক ব্যবসায়ীদের বড় অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের থেকে মানসিক সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।