Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 27 July, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনও ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনও আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়র কারও সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনও আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। ট্যাক্স-সংক্রান্ত কোনও ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারও কারও বিয়ে হতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে ফলপ্রসূ হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থতাকে অবহেলা করবেন না।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজের মনোভাব যথাযথ ভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সৃজনশীলতায় সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনও স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রবাসী আপনজনের কোনও সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। ঠাণ্ডা ও ধুলোবালি সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা যেতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। নিজের কোনও কাজের জন্য প্রশংসিত হতে পারেন।