Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 26 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষ: সব কাজেই সুনাম পেতে পারেন। ব্যবসায় কর্মচারীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয়ের ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে।

বৃষ: কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে। শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। ঠাণ্ডা লাগা থেকে সাবধান থাকুন।

মিথুন: প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে অশান্তির যোগ। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা। আগুন থেকে একটু সাবধান থাকুন।

কর্কট: শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধির যোগ। সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ। আইনজীবীদের জন্য শুভ সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। কাজের জন্য ভ্রমণ হতে পারে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ পেতে পারেন। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

সিংহ: কাজের ব্যাপারে প্রচুর চিন্তা থাকবে। ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ। ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন। বাড়তি উপার্জন হতে পারে। শখ মেটাতে টাকাপয়সা খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনঃকষ্ট।

কন্যা: বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সে কারণে মানহানির যোগ। সঙ্গীতশিল্পীদের জন্য শুভ সময়। চাকরিতে বদলির সম্ভাবনা। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। কোনও ভাল সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের বিষয়ে আলোচনা। বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে।

তুলা: অর্থাভাব দেখা দিতে পারে। কর্মস্থলে পদন্নোতির যোগ। বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি। ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে বদনাম হতে পরে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

বৃশ্চিক: কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভাল হবে। ভ্রমণে গেলে সমস্যা হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার ব্যাপারে ভাবনাচিন্তা করতে পারেন। সারা দিন বেশ উৎফুল্ল কাটবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন।

ধনু: ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের সাফল্যে গর্ববোধ। বুকের কষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন।বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়।

মকর: অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের পরামর্শে কর্মে উন্নতি। পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গের যোগ। উচ্চপদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ। পায়ের নীচে আঘাত থেকে সাবধান।রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে।

কুম্ভ: ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাবনাচিন্তা করুন। বন্ধু সমাগমে আনন্দ লাভ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে।  ভালো বেতনের চাকরির সুখবর আসবে।

মীন: সহকর্মীরা ক্ষোভপ্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে কষ্ট বাড়তে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। কথা খুব কম বলবেন। কোমরে সমস্যা বাড়তে পারে। ভ্রমণে উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। অতিরিক্ত রাগ ভাল হবে না।