Horoscope Today, 25 July, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.
মেষঃ নিত্যনতুন কোনো উদ্যোগের ফলাফলে পরিবর্তন ঘটতে পারে। কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলার সম্ভাবনা আছে; তবে চেষ্টা ও অধ্যবসায় কাজে আসবে। কোনো কিছুতেই হাল ছাড়বেন না।
বৃষঃ পারিবারিক অবস্থা স্থিতিশীল হবে আশা করা যায়। আপনার পার্টনারদের এখনো আপনার উপর আশা রয়েছে। নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে চেষ্টা করুন। কিছু ঘটনা আপনার ভাবনার চেয়েও উজ্জ্বল হতে পারে।
মিথুনঃ সময়ের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু অপ্রীতিকর পরিস্থিতি মাথা নত করাতে পারে। বিচলিত হবেন না। নিজের যোগ্যতা সম্পর্কে জানার চেষ্টা করুন। নেতিবাচক মন্তব্য থেকে নিজেকে দূরে রাখুন।
কর্কটঃ অস্থির সময়ে প্রবেশ করছেন। বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। কিছু উদ্বেগজনক সূত্র সম্পর্কে জানতে পারবেন। চেষ্টা করা একদম ছাড়বেন না। নিজের উদ্যমতা বজায় রাখুন। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে খরচ বাড়তে পারে। গরিবদের কিছু সাহায্য করে আনন্দ পাবেন। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে।
সিংহঃভবিষ্যতের কর্মক্ষেত্রে আশারূপ ফল লক্ষ্যনীয়। তবে আর্থিক বিষয়ে নজর দেয়া উচিত। অতিমাত্রায় ব্যয় থেকে বিরত থাকুন। নিজেকে সময়ের সঙ্গে দৃঢ় রাখুন। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। পেটের যন্ত্রণায় কষ্ট বাড়তে পারে। প্রিয় জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি ভাল।
কন্যাঃ নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন। চারিদিকে নজর রাখুন। চ্যালেঞ্জ মঞ্জুর করবেন ও সিদ্ধান্তে অবিচল থাকতে হবে। নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে।
তুলাঃ অনুমান করে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়। বরং বিচক্ষণতা দিয়ে সবকিছু পরখ করে নিন। নিজের স্থিতি সম্পর্কে অবগত হন। আর্থিক দিক লক্ষ্য রাখুন। আজ কোনো বিষয়ে আলোচনা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।
বৃশ্চিকঃপরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে। তীব্র আকাঙ্খা পূরণের জন্য সময় প্রয়োজন। নিজেকে মোটিভেটেড রাখুন। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে করচ বাড়তে পারে।
ধনুঃ কিছু নতুন তথ্যের কারণে গরমিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। আজ মনের ইচ্ছা পূর্ণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা হবে।
মকরঃ ব্যবসায়ীক লেনদেনে নজর দিন। এতে লোকসানের আশঙ্কা রয়েছে। আয় বাড়ানোর সিদ্ধান্ত নিলে সম্পূর্ণ বিপরীত স্রোতের পথ বেছে নিন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন।
কুম্ভঃ আপনার পরিকল্পনা সঙ্গ দেবে না। জীবন নিজের মতই চলবে। আপনার দুঃসাহসিক মেজাজ খারাপ কিছু থেকে আপনাকে মুক্তি দেবে। নিজের ব্যক্তিগত জীবনে নতুন কিছুর আবির্ভাব হতে পারে। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে।
মীনঃ গোপন কিছু বিষয় সাময়িকভাবে ফিরে আসতে পারে। নিজের চোখ কান খোলা রেখে চললে পরিস্থিতি সহজেই অনুমেয় হবে। মনের উদ্বেগ প্রকাশ করুন। সমস্যার সমাধান দৃঢ়তার সঙ্গে করুন। বুদ্ধি ও পরিকল্পনা ভুলে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ফাটকা ব্যবসায় লাভ হবে।