Horoscope Today, 21 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষ: স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। উদ্বেগ বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন। ব্যবসায় সমস্যা ও খরচ বাড়তে পারে।
বৃষ: কপালে অপমান জুটতে পারে। ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। কোথাও আপনার নিন্দা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বাড়তে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।
মিথুন: মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার। শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে। ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি। কর্মস্থানে অনেক দিন পর নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন। ব্যবসায় ঝামেলা হতে পারে।
কর্কট: ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। মানসিক অস্থিরতার আশঙ্কা। অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা।
সিংহ: কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির লোকদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বাড়বে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে। মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধিবলে জয় হবে।
কন্যা: প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনার যোগ। চাকরিরস্থলে কোনো নারীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। আপনার সহ্যশক্তি আপনাকে রক্ষা করবে। কথা খুব কম বলবেন।
তুলা: সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। প্রেমের ব্যাপারে খুব ভাবনাচিন্তা করে এগোতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে। সন্তানদের বিশেষ নজরে রাখুন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক: প্রেমের অশান্তি মিটে যেতে পারে। কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সফল হবেন। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে।
ধনু: পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময়। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোনো সুসংবাদ পেতে পারেন। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন।
মকর: গবেষণার কাজে সাফল্য লাভ। নিকট কোনো মানুষের জন্য দাম্পত্যকলহ সৃষ্টি হতে পারে। কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বাড়বে। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে।
কুম্ভ: কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার। পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাধতে পারে। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। সারা দিন বেশ প্রফুল্লভবেই কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। বাড়ির লোক আপনাকে বুঝবেন না।
মীন: নারীদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। উচ্চপদের কোনো চাকরির সম্ভাবনা আছে।