Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 14 August, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষ: কোনো দুর্ঘটনাকে কেন্দ্র করে মানসিক উদ্বেগ বাড়তে পারে চরমে। ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকলেও ভেবেচিন্তে এগোবেন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন। ধার্মিক অনুষ্ঠানে যোগ দিয়ে শান্তি পাবেন।

বৃষ: দীর্ঘদিনের কোনো ইচ্ছা তাড়াতাড়ি পূরণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য আয় ভাগ্য ভালো। কোনো বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি হবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর ভালো সুযোগ আসছে।

মিথুন: অফিসে আপনার সাহসী পরিকল্পনা বাস্তবায়নে পদস্থদের প্রশংসা পাবেন। আর্থিক ক্ষেত্র শুভ যাবে দিনটি। বিরূপ পরিস্থিতিকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। ব্যবসায় উপার্জন বাড়কে।

কর্কট: বাড়িতে শিশু থাকলে তার বিদেশ সংক্রান্ত শিক্ষার কাজে সফলতা আসবে। অসুস্থদের শারীরিক অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা।কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে আবেগ আনবেন না।

সিংহ: প্রিয়জনকে নিয়ে হাসি আনন্দে কাটবে দিনটি । প্রত্যাশা পূরণে বাধা আসলেও কাটাতে পারবেন। কোনো উৎসব উপলক্ষে কোথাও আমন্ত্রিত হতে পারেন। বুদ্ধির জোরে অফিসে সবার মন জয় করতে পারবেন।

কন্যা: কর্মসূত্রে প্রমোশন পেতে পারেন। পারিবারিক ভুল-বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। হাসিমুখে কথা বলে প্রেমিকের মন জয় করে নিন। আবেগের বশে কাজ করবেন না। সংসারে অশান্তির কারণে মন খারাপ হতে পারে।

তুলা: কর্মপ্রার্থীদের জন্য কোনো সুখবর আসতে পারে। প্রিয়জনের জন্য মন ব্যাকুল হবে। পরকীয়ার কারণে সংসারে অশান্তির আগুন জ্বলবে। বাড়িতে অতিথি যোগ রয়েছে। শরীরের যত্ন নিন। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক: কাজের স্বীকৃতি পাবেন। প্রেম ভাগ্য ভালো। প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হতে পারে। সন্তানের সঙ্গে কোনো সৃজনশীল কাজে আনন্দ পাবেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন।

ধনু: কাজে স্বীকৃতি মিলবে। ব্যবসায় কোনো জটিলতা থাকবে না। প্রত্যাশিত অর্থলাভে দেরি হতে পারে। সম্পত্তিজনিত কোনো সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে মানসিক শান্তি আসবে।

মকর: কোনো যোগাযোগ আর্থিক উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। কাজের জগতে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। পাওনা টাকা আদায়ে কোনো সমস্যা থাকবে না। আর্থিক লেনদেন ও কেনাকাটায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

কুম্ভ: কোনো কাজে আর্থিক সুবিধা বাড়বে। কাজে আপনার সুনাম বাড়বে। কর্মরতদের সমস্যা দূর হবে। হঠাৎ অর্থ লাভ হবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র পূর্বের তুলনায় ভালো।

মীন: প্রত্যাশিত কাজে তাড়াতাড়ি অগ্রগতি হবে বলে আশা করা যায়। ভবিষ্যৎ সাফল্যের জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে।উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকবে। প্রবাসী সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।